সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, পিরোজপুরে আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ গাজীপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া উপজেলা সদরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন, দক্ষিণ গাজীপুরের আবদুল হাই হাওলাদারের (ছোট গেদু) ছেলে ইব্রাহিম হোসেন, শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার, রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার এবং হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার আটক করেছে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, গতকাল রাতে ভান্ডারিয়া উপজেলার একটি ধর্ষণের ঘটনা ঘটে।

তিনি বলেন, এ ঘটনায় গতকাল রাতেই থানা পুলিশ অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ