শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিলের হাসপাতালগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে নাজেহাল হয়ে পড়েছে ব্রাজিলের হাসপাতালগুলো। জানা গেছে, সে দেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব প্রকট আকার ধারণ করেছে।

করোনা সংক্রমণের নতুন তরঙ্গের কারণে দেশটির বেশিরভাগ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে শয্যা নেই। অক্সিজেনের জোগান নেই বললেই চলে। পরিস্থিতি বিবেচনা করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে গুরুতর রোগীদের বদলি করতে হচ্ছে। ‘প্যান আমেরিকান হেলথ অরগানাইজ়েশন’ জানিয়েছে, ব্রাজিলের অবস্থা একেবারেই ‘শোচনীয়’।

সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ২৩ লাখ ২৪ হাজার সাতশ ৬৫ জন এবং মারা গেছে তিন লাখ তিন হাজার সাতশ ২৬ জন। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা সংক্রমণের হার এপ্রিল মাসেও বদলাবে না।

সূত্র: আল-জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ