শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আমেরিকায় টর্নেডোর তাণ্ডব, একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার দক্ষিণাঞ্চলের আলাবামা প্রদেশে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড়। বৃহস্পতিবারের (২৫ মার্চ) এই ঘূর্ণিঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তছনছ করে দিয়েছে ঘরবাড়ি, গাছপালা। হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত বিধ্বস্ত জনজীবন।

মৃতরা সকলেই আলাবামার পূর্ব প্রান্তে কলহন কাউন্টির বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। সেখানে আছড়ে পড়েছিল অন্যতম শক্তিশালী টর্নেডো। পরে সেটি জর্জিয়ার দিকে চলে যায়।

ওহাটচি অঞ্চলের কাছে শত শত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে টর্নেডো। কোথাও বা উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের ছাদ। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চারপাশ লণ্ডভণ্ড হয়ে গেছে। এতো জোরে বৃষ্টি পড়ছিল দেখতে পাচ্ছিলো না কেউ। চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছিল। সব মিলিয়ে অন্তত আটটি টর্নেডো আছড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। যার মধ্যে দু’টি ছিল দীর্ঘস্থায়ী। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই এলাকাটিতে ‘এমার্জেন্সি’ ঘোষণা করেছেন আলবামার গভর্নর। এদিকে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের শুক্রবারই আলাবামায় আসার কথা ছিল। ঝড়ের পরে তিনি তাঁর সফর স্থগিত রেখেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ