শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১২ লাখ ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে উপহার হিসেবে আনছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, ‘সরকারিভাবে এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে।’

খুরশিদ আলম বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছে ভারত, তা আমাদের দেশেও প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ দেওয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারি।’

তিনি আরও জানান, ভ্যাকসিন সরবরাহকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সরকারকে এ বিষয়ে কিছু জানায়নি।

আগামীকাল দুপুরের মধ্যে টিকা এসে পৌঁছাতে পারে। তবে কোন ফ্লাইটে বা কখন টিকা আসবে সেই তথ্য এখনো জানা যায়নি।

এর আগে গত ২১ জানুয়ারি শুভেচ্ছা হিসেবে বাংলাদেশকে প্রথম ২০ লাখ ডোজ কভিড ভ্যাকসিন (কোভিশিল্ড) পাঠায় ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এক অনুষ্ঠানে টিকা হস্তান্তর করেন।

এনটি