সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

মাদরাসায় শিক্ষার মান উন্নয়ন নিশ্চিতে সদরপুরের আলেমদের বিশেষ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট>

উপজেলার সব আলেমদের পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি ও মাদরাসাগুলোতে পড়াশোনার মান উন্নয়ন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিশেষ বৈঠক করেছে ফরিদপুর জেলার সদরপুরের আলেমরা।

সোমবার (২২ মার্চ) সকালে ‘সদরপুর উপজেলা উলামা পরিষদ’-এর আয়োজনে উপজেলার জামিয়া সিদ্দিকীয়ার মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামিয়া সিদ্দিকীয়ার মুহতামিম ও সংগঠনটির সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে যেসব বিষয়ে আলোচনা হয়- শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অভিভাবকসুলভ আচরণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীকে শাসনের সীমানার ব্যাপারে শিক্ষককে অবগত করা। পাশাপাশি স্বচ্ছতার জন্য উপজেলার প্রতিটি মাদরাসার হিসাব আদান-প্রাদানে একটি অডিট কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।

তাছাড়া আসন্ন রমজানের আগেই সদরপুরে একটি ইসলামী মহাসম্মেলন আয়োজনেরও সিদ্ধান্ত হয়। যেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ইতোমধ্যে দাওয়াতও দেয়া হয়েছে বলে জানানো হয়।

৩ ঘন্টাব্যাপী বৈঠকে আরো উপস্থিত ছিলেন ‘সদরপুর উপজেলা উলামা পরিষদ’-এর সেক্রেটারী জেনারেল মাওলানা মুখতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আখতার হুসাইন, প্রচার সম্পদক মুফতি জাবের হুসাইন এবং উপজেলার বিশিষ্ট উলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ