শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচনের পরের দিনই মারা গেলেন কঙ্গোর প্রধান বিরোধী নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কঙ্গো প্রজাতন্ত্রের প্রধান বিরোধী নেতা গাই-ব্রাইস পারফেইট কোলেলাস নির্বাচনের একদিন পরেই মারা গেছেন।

আজ সোমবার (২২ মার্চ) এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

৬১ বছর বয়সী কোলেলাস ২১ মার্চ রবিবারের নির্বাচনে প্রধান বিরোধী নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেক মন্ত্রী কোলেলাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফ্রান্সে নেয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।

এদিকে শনিবার তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কোলেলাস দেশটির রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার প্রেসিডেন্ট পদপ্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেলাস এক ভিডিও বার্তায় বলেন, 'আমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছি। মৃত্যুর সঙ্গে লড়ছি। সমর্থকদের অনুরোধ করছি, শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকুন এবং ক্ষমতার পালা পরিবর্তন করুন।'

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেনিস সাসৌ এনগুয়েসোর নিকটতম প্রতিদ্বন্দ্বী গাই-ব্রাইস পারফেইট কোলেলাস পেয়েছিলেন ১৫ শতাংশ ভোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ