শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনার প্রভাবে পৃথিবীতে খাদ্য সংকট বাড়বে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, শস্য দানা ও প্রাণীর রোগব্যাধি বাড়বে। আর এতে করে বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। এমন আশঙ্কার কথাই জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও।

রোববার (২১ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির করা জরিপে বলা হয়েছে বিশ্বব্যাপী আড়াই বিলিয়ন বা ২৫০ কোটির বেশি মানুষ কৃষিখাতের সঙ্গে জড়িত। এদের আবার বেশির ভাগেরই বাস স্বল্প আয় ও উন্নয়নশীল দেশে এবং এসব মানুষ তাদের জীবন মানোন্নয়নের জন্য এই কৃষির ওপরই বেশি নির্ভরশীল। কৃষির বাইরে এমন আর কোনো খাত নেই যে খাত এত বড় সুবিধা বা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

খাদ্য ও কৃষিবিষয়ক ও সংস্থা বলছে, প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রাণী ও খাদ্যের উৎপাদন কমে যাওয়ার কারণে বিশ্বব্যাপী ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট করতে হয়েছে। এ সময়ে সাব-সাহারান ও উত্তর আফ্রিকায় ক্ষতি হয়েছে ৩০ বিলিয়ন ডলার। এর চেয়ে অবশ্য কিছুটা কম মাশুল দিতে হয়েছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোকে। এই অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ের পর প্রাণী ও দানাদার খাদ্যের উৎপাদন কমে যাওয়ায় ক্ষতি হয়েছে ২৯ বিলিয়ন ডলারের। একই সময়ে একই কারণে ৪৯ বিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয়েছে এশিয়া।

জাতিসংঘের পূর্ভাবাসে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী এক বিলিয়ন মানুষ নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে যাবে। এবং এই বিপুলসংখ্যক মানুষের জীবন মানের এই অবনমন হবে শুধু করোনা ভাইরাসের তাণ্ডের প্রভাব মোকাবিলা করতে না পারায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ