শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভয়াবহ বন্যার কবলে সিডনি, মধ্যরাতে জনসাধারণকে ঘর ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রবিবার মধ্যরাতে প্রবল বর্ষণ শুরু হলে উত্তর-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। অস্ট্রেলিয়া সরকার বলছে, এমন বন্যা ১০০ বছরে একবারই আসে।

সিডনির জরুরি বিভাগের সহকারী কমিশনার ডিন স্টোরে বলেছেন, ‘অবস্থা খুবই খারাপ। সব কমিউনিটির মানুষকে ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।’

টেলিভিশন ফুটেজে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের টারে শহরে নদীতে একটি বাড়ি ভেসে যেতে দেখা গেছে। স্থানীয় মিলনায়তনে প্রায় দেড় শ মানুষ রাতে আশ্রয় নিয়েছেন। দাবানলের সময় এটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

অনুমোদিত আশ্রয়কেন্দ্র ক্লাব টারের প্রধান নির্বাহী পল অ্যালেন বন্যাকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। সম্প্রচার মাধ্যম এবিসিকে তিনি বলেন, কিছু স্থানীয় বাসিন্দা বন্যায় সব হারিয়েছেন।

এ সপ্তাহের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দ্য ওরেগামবা ড্যাম সিডনির বেশির ভাগ এলাকায় খাওয়ার পানির জোগান দেয়। গতকাল বিকেলে এটি প্লাবিত হয়েছে। সুপেয় পানির রিজার্ভারে ১৯৯০ সালের পর থেকে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ