শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফ্রান্সে এবার নিষিদ্ধ করা হল পোল্ট্রি প্রাণী জবাইয়ের হালাল পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসের আগে ইসলামী নিয়ম-নীতি অনুসারে পোল্ট্রি প্রাণী (হাঁস-মুরগি ইত্যাদি) জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সে। দেশটির মুসলিম কর্মকর্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্যারিস মসজিদের পরিচালক চেমস এদ্দিন হাফেজ, লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপটানে ও এভরি শহরের পরিচালক খলিল মারুন একটি যৌথ বিবৃতিতে বলেন, ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৩ নভেম্বরের বিজ্ঞপ্তিটি এদেশের মুসলিমদের কাছে একটি ভুল বার্তা দিচ্ছে। এদিকে সামনেই রমজান মাস।

নতুন আইন অনুসারে ২০২১ সালের জুলাই মাস থেকে ফ্রান্সে ইসলামী নিয়ম-নীতি মোতাবেক পোল্ট্রি প্রাণী জবাই করা নিষিদ্ধ।এ যৌথ বিবৃতিতে এটাও উল্লেখ করা হয়, এ তিন প্রশাসক তাদের মতামত সংশ্লিষ্ট মন্ত্রালয়কে জানিয়েছেন। কিন্তু কোনো সুষ্ঠু সমাধান পাননি। তাদের মতে, এসব নিষেধাজ্ঞা সাধারণ মানুষকে মুক্তভাবে তাদের ধর্ম পালনে তীব্র বাধার সৃষ্টি করছে।

বিবৃতিতে আরো বলা হয়, তারা মানুষের ধর্ম পালনের মৌলিক অধিকার পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন।

সূত্র: ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ