শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

তরমুজের স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রীষ্মকালের জনপ্রিয় সুস্বাদু ফল তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। এই ফলের ৯২ ভাগই পানি। ৬ ভাগ চিনি এবং অন্যান্য উপাদান ২ ভাগ রয়েছে। এটি ভিটামিন এ জাতীয় ফল।

তরমুজের স্বাস্থ্য উপকারিতা

১. হার্টের সুস্থতায়: তরমুজ খেলে ক্ষতিকারক কোলেস্টেরলকে দূরে রাখা যায় যা হার্ট সংক্রান্ত রোগগুলোকে প্রতিরোধ করতে পারে)। তরমুজে উপস্থিত সিট্রোলিন হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

২. শরীর আর্দ্র রাখতে: তরমুজে রয়েছে ৯০ শতাংশ পানি যা শরীরকে বেশ আর্দ্র রাখে।

৩. হজম ক্ষমতা বাড়াতে: তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। এ ছাড়া এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

৪. একটি তরমুজের বড় টুকরোয় মাত্র ৮৬ ক্যালরি, ২২ গ্রাম কার্বোহাইড্রেট ও ১ গ্রামের থেকেও কম ফ্যাট থাকে এবং কোনোরকম কোলেস্টেরল থাকে না। এটি আপনার শরীরের প্রতিদিনের ফাইবারের প্রয়োজনীয়তাকে ৫ শতাংশ মেটায়। যা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে।

৫. ক্যানসার প্রতিরোধে: তরমুজে থাকা লাইকোপেন ক্যানসারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে। এই লাইকোপেনের জন্যই তরমুজের রং গাঢ় লাল হয় এবং এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর যা ক্যানসার রোধ করে।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

তরমুজ ভিটামিন সি তে সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি৬ যা অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে। এর ফলে শ্বেত রক্ত কণিকা সঠিক পরিমাণে তৈরি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ