শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবারের রমজানে মক্কায় ইফতার বিতরণে থাকবে না নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে মক্কা অঞ্চলে ইফতার বিতরণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। গত বছর রমজানে করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশের মতো মক্কাতেও লকডাউনের আওতায় ইফতার বিতরণ বন্ধ করা হয়েছিল।

মক্কায় পানি ও ত্রাণ সরবরাহ কমিটি করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর বন্ধ থাকা ইফতার বিতরণের নতুন করে অনুমতির বিষয়ে ঘোষণা করেছে বলে বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যমে জানানো হয়।

ইফতার বিতরণের এই সংস্কৃতির কারণে সৌদি আরবে বিশেষ করে মক্কা ও মদীনায় মসজিদ ও রাস্তায় থাকা রোজাদারদের ইফতারের জন্য চিন্তা করতে হয় না। বিভিন্ন পরিবারের ঘরোয়াভাবে তৈরি খাবার ছাড়াও রেস্টুরেন্ট থেকে মসজিদ ও রাস্তায় বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়, যার মধ্যে থাকে খেজুর, পানি, লাবান ও গরম খাবার (সাধারণত ভাত ও গোশত)।তবে এই বছর সংক্রমণের ঝুঁকি এড়াতে শুধু শুকনো খাবার সরবরাহের অনুমতি রয়েছে। তবে আগে থেকে প্যাকেট করা থাকলে যেকোনো খাবার সরবরাহ করা যাবে।

নতুন এই অনুমতি শুধু মক্কা অঞ্চলের বাসিন্দাদের জন্য দেয়া হলেও সৌদি আরবের অন্য শহরের বাসিন্দারা আশা করছেন, তাদেরকেই শিগগির ইফতার বিতরণের অনুমতি দেয়া হবে।

সূত্র: আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ