রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

পুতিনকে খুনি বললেন বাইডেন: আমেরিকা থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো মস্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলার প্রতিবাদে আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে মস্কো। মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনোভকে দেশে ডেকে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে মৃত্যুর মুখে নিয়ে গেছে ওয়াশিংটন। এ অবস্থা থেকে সম্পর্কের উত্তরণ ঘটানোর উপায় নিয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা করা হবে। তিনি বলেন, আমেরিকার সাথে সম্পর্কের অবনতি ঠেকাতে রাশিয়া আগ্রহী রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের টানাপড়েন মারাত্মক আকার ধারণ করেছে। গত মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে একটি গোপন রিপোর্ট প্রকাশ করার পর এই টানাপোড়েন আরো বেড়েছে।

গোপন রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া মার্কিন এই রিপোর্টকে ভিত্তিহীন বলে তা প্রত্যাখ্যান করেছে।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ