শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ২০ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে।

আগামী ২০ মার্চ, শনিবার এ শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে মাদরাসার সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ ছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকছে। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে মাদরাসার ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি আকর্ষণীয় স্মরণিকা। বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পেয়েছে এ স্মরণিকায়।

অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ নূরুল্লাহ।

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মুহাম্মদ ইউনুছ জানিয়েছেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করি ঐতিহ্যবাহী এই মাদরাসার ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নিবে এই অনুষ্ঠান।

উল্লেখ্য, ১৯২০ সালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী এ দীনি প্রতিষ্ঠান থেকে বহু মেধাবী শিক্ষার্থী দেশের দীনি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত করার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শতবর্ষ পূর্তি উদযাপনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ