শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৬ মাসে ৩ বার কারাগার ও গৃহবন্দি ফিলিস্তিনি এক কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেল ছয় মাসের মধ্যে অন্তত তিনবার কারাগার ও গৃহবন্দি হতে হয়েছে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। সর্বশেষ তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি আদালত। কিশোরটির বিরুদ্ধে ইসরায়েলি পুলিশের দিকে পাথর নিক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে বলে তার পরিবারের বরাতে জানিয়েছে মিডল ইস্ট আই।

ইশাওইয়া অঞ্চলে বসবাসকারী আবদুল্লাহ নামের ওই কিশোরটির মা বলেন, গেল ছয় মাসের মধ্যে তার ছেলেকে অন্তত তিনবার কারাগার ও গৃহবন্দি হতে হয়েছে। মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়েছে, এ এলাকায় প্রায়ই ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এখানে নিয়মিতই ফিলিস্তিনিদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দেয় ইসরায়েলি হানাদারেরা।

ইসরায়েলি পত্রিকা হারিৎস জানায়, স্থানীয় ফিলিস্তিনিদের হয়রানি ও উত্যক্ত করতে এ অঞ্চলে তৎপর থাকে ইসরায়েলি পুলিশ। এর আগে গত নভেম্বরে একবার আটক হয়েছে আবদুল্লাহ। তখন বায়তুল হাম কাছে আবু গুনেম পুলিশ স্টেশনে তাকে চারদিন অবস্থান করতে হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেত তার বিরুদ্ধে তদন্ত করেছে বলে জানা গেছে।

সূত্রমতে জানা গেছে, এরপর এক হাজার সেকেলের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, অন্তত দশ দিন তাকে গৃহবন্দি থাকতে হবে। পরে আরও পাঁচ মাস তার গৃহবন্দিত্ব বাড়ানো হয়। মার্চে সেই মেয়াদ শেষ হলে তদন্তের কথা বলে মসকোভিয়া বন্দিশিবিরে তাকে পাঁচদিন আটক করে রাখে।

আবদুল্লাহর মা মিডল ইস্ট আইকে বলেন, ইসরায়েলি দখলদারিত্বে আমাদের কষ্টের শেষ নেই। ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালায় এবং রাবার বুলেট, স্টান গ্রেনেড নিক্ষেপ করে। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ক্ষুব্ধ করে তুলে, যাতে তারা প্রতিবাদ জানায়। পুলিশের গাড়িতে পাথর নিক্ষেপ করে কাচ ভাঙার অভিযোগ আনা হয়েছে আবদুল্লাহর বিরুদ্ধে। সূত্র: মিডল ইস্ট আই

-এটি