রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

মওদুদের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় এক দোয়া মাহফিলে মওদুদ আহমদের মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকাসহ সারাদেশ শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত করবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছাবে। শুক্রবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তারপর নোয়াখালীতে তার মরদেহ নেয়া হবে। কোম্পানীগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই শায়িত হবেন প্রবীণ এ রাজনীতিক।

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ