শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির সরকার এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সাপ্তাহিক বাজার থেকে ফিরে আসা কাফেলাকে আটকে রেখে এবং পাশের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ৫৮ জনকে হত্যা করেছে।

সোমবারের (১৫ মার্চ) এই হামলাগুলি টিলাবেরি নাইজার, বুর্কিনা ফাসো এবং মালির ত্রি-সীমান্তবর্তী অঞ্চলে ঘটে। যেখানে আইএসআইএল (আইএসআইএস) এবং আল কায়েদার সংযোগ স্থল। এই অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলি কয়েকদিন পরপরই মারাত্মক হামলা করতে দেখা যায়।

এঘটনায় নাইজার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ