রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

কারাগারে ৭১৪ কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানালেন বন্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন ছিল কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করেন।

প্রায় ৪৮ ঘণ্টার পরিশ্রমে কারা অভ্যন্তরে ২০০ ফিট দৈর্ঘ্য ও ১৬০ ফিট প্রস্তের বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করেন তারা। বন্দিদের উদ্যোগে কারাগারের ভেতরে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার এমন অভিনব নির্দশন কারা ইতিহাসে এই প্রথম।

এ ব্যাপারে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম সমকালকে জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করতে বন্দিদের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। এরপর আমরা তাদের কম্বল সরবরাহ করি। বন্দিদের জন্য নির্ধারিত খেলার মাঠে কম্বল দিয়ে তারা জাতির পিতার প্রতিকৃতি তৈরি করেন।

এ সময় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কারা কর্তৃপক্ষ অন্যান্য কর্মসূচীও পালন করে।

জেলার মাহবুব আলম জানান, দিবসটি ঘিরে বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা, কারাগারের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। তিনবেলা বন্দিদের মধ্যে সরবরাহ করা হয়েছে উন্নতমানের খাবার। সঙ্গে কারা কর্মকর্তা ও কর্মচারিদের সন্তানদের নিয়ে কারাগারের বাইরে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ