বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বসুন্ধরা মাদরাসায় আনুষ্ঠানিকতা ছাড়াই খতমে বুখারি অনুষ্ঠিত হবে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউছার আহমদ:
বসুন্ধরা মাদরাসা প্রতিনিধি>

রাজধানী ঢাকার ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসার খতমে বুখারি কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৭ মার্চ বুধবার বাদ মাগরিব শুরু হবে বুখারি শরিফের শেষ সবকের মূল পর্ব। এবছর ৪০০ জন ছাত্র বসুন্ধরা মাদরাসা থেকে দাওরা হাদিস সমাপণ করে হাদিসে নববীর সনদ গ্রহণ করবেন।

এছাড়াও মাদরাসার ইফতা বিভাগ থেকে প্রায় ৭০ জন ও উলূমে হাদিস বিভাগ থেকে ৫০ জন, কেরাত বিভাগ থেকে 15 জন সমাপনী সনদ গ্রহণ করবেন বলে জানা যায়।

দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ রাজধানীর আবাসিক প্রকল্প বসুন্ধরা এ অবস্থিত। প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন মহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক হারদূয়ী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.।

তার জীবদ্দশায়ও কোন সময় আনুষ্ঠানিকতার সাথে খতমে বোখারি অনুষ্ঠিত হয়নি। বিগত সময়ের মতো এবছরও কোন রকমের আনুষ্ঠানিকতা ছাড়া খতমে বোখারী ও মুসালসাল হাদীসের সনদ প্রদান করবেন বাসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আরশাদ রহমানী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ