শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ডফিনাল ১৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দশম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ মার্চ (বৃহস্পতিবার) রাজধানী যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ গ্রান্ডফিনাল।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ১ লক্ষ টাকা। যার পঞ্চাশ হাজার টাকা দেয়া হবে প্রথম স্থান অধিকার করা ছাত্রকে। আর বাকি পঞ্চাশ হাজার দেয়া হবে সেই ছাত্রের উস্তাদকে। যিনি মেহনত করে যোগ্য হিসেবে গড়ে তুলেছেন প্রিয় ছাত্রকে।

গ্রান্ডফিনালের প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম দেওবন্দের সাবেক নাজেমে তা'লীমাত আল্লামা আফজাল কাঈমূরী।অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন ইরানের বিখ্যাত কারী শাইখ সাঈদ তূসী, মিশরের বিখ্যাত কারী থাকবেন শায়খ মাহমুদ তূখী। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক। এতে সভাপতিত্ব করবেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

অনুষ্ঠানটি স্পন্সর করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আলিফ লুঙ্গি, তোফায়েল কারস ও ইনফিনিটি শপিং মল।

অনুষ্ঠানের সভাপতি শায়খ নেছার আহমাদ আন নাছিরী বলেন, ‘বাংলাদেশি হাফেজে কুরআনগণ সারা বিশ্বেই কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে আসছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। তবে সরকারিভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আমরা তাদের যথাযথ মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহবান করছি। তাছাড়া শিশু হাফেজে কুরআনদের মূল্যায়ণের নিমিত্তেই আমরা আয়োজন করেছি এই জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। আমি অনুষ্ঠানের সর্বাত্মক সফলতার জন্য সবার দোয়া কামনা করছি।’

এদিকে বাংলাদেশের সকল জেলার বাছাইকৃত ইয়েসকার্ড প্রাপ্ত হাফেজে কুরআন প্রতিযোগিরা যে কোন তথ্যের জন্য নিচের নাম্বারে কল করতে বলা হয়েছে। ০১৮৫৭৩০৮৬৯১/০১৬৭৪৪২৭০৮৮

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ