বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশি নির্দেশনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে ১০ দিন কর্মসূচি পালন না করার পুলিশি নির্দেশনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করছে বলে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীতে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, কী বোঝাতে চাইছেন আমাদের ব্যাখ্যা করে বোঝাতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রোগ্রাম কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। তারা ছাড়া আর কেউ করতে পারবে না, কোন ধরনের চিন্তাভাবনা থেকে এটা আসছে, আমরা বুঝতে পারছি না। হঠাৎ করে বিএনপিকে একটা নির্দেশনা দেয়া হলো, স্বাধীনতার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে কিনা সেটা দেখতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকা জিয়াউর রহমানের খেতাব বাতিল করার কোনো সিদ্ধান্ত জামুকার এখতিয়ারে নেই। আর সরকার যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মনে করব, চরম বিশ্বাঘাতকতা হবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ