শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

খাগড়াছড়ির বাইতুল করিম মাদরাসার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল করিম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মার্চ) খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আসরের নামাজের পর শুরু হয়ে রাত সাড়ে ১১টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা কামরাঙ্গীচর নূরে মদিনা মাদরাসার প্রতিষ্ঠিত পরিচালক মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন- বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কুমিল্লা জেলার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও খাগড়াছড়ি জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা হাফেজ আব্দুল কাদের।

এছাড়াও আলোচনা করেন- মাওলানা কাউসার বাঙালি, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা কাউছার আজিজী, মাওলানা আলী হোসেন কারিমি প্রমুখ।

মাহফিলে বক্তাগণ বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান ও মহানবী সা. এর আদর্শ থেকে দূরে থাকার কারণে আমাদের ওপর বিপর্যয় নেমে এসেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ-ঘুষ, যেনা -ব্যভিচার, গান- বাজনাসহ অনৈতিক কাজ বেড়ে গেছে। আদর্শ সুন্দর সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ