শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মহেশখালীতে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শেখ মোহাম্মদ ফাহিম (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী মারা গিয়েছে। শনিবার (১৩ মার্চ) বেলা ১২টার সময় এ ঘটানা ঘটে।

জানা যায়, শিশু ফাহিম স্থানীয় বাসিন্দা কামাল হোসেন ও হালিমা বেগমের দুই ছেলের মধ্যে ফাহিম প্রথম সন্তান। সে পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদরাসার) নার্সারীতে পড়তো।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম শারীরিক প্রতিবন্ধী ছিলেন দুপুর সাড়ে ১২টার সময় কাপড় নিয়ে পুকুরে গোসল করতে আসে, সাঁতার না জানায় সবার অগোচরে পুকুরে ডুবে যায়।

তার মা হালিমা আওয়ার ইসলামকে বলেন- ছেলে গোসল করে ফিরতে দেরি হওয়ায় আমি তাকে খুঁজতে বের হই, পুকুরঘাটে এসে কাপড়-চোপড় দেখতে পেয়ে এলাকার কিছু ছেলেদের সহযোগীতায় পুকুরে খুঁজতে থাকি। এক পর্যায়ে ১টা ৪০ মিনিটের সময় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ