বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

বাংলাদেশের চেয়ে ধর্ম প্রাণ মানুষ সারা বিশ্বে নেই: ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্যান্য ধর্ম দেশের সাথে তুলনা করে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের মানুষ যত ধর্ম প্রাণ এত ধর্ম প্রাণ মানুষ সারা বিশ্বের কোন দেশে নাই।

শুক্রবার দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘আমার ধর্ম ইসলাম আমি আমার মতো করে পালন করবো, হিন্দু ধর্ম তারা তাদের মতো করে পালন করবে,খ্রিষ্ঠান আছে,বৌদ্ধ আছে তারা তাদের মতো করে ধর্ম পালন করছে,কারণ যখন এদেশ স্বাধীন হয় তখন সবার রক্তের বিনিময়েই কিন্তু এ দেশ স্বাধীন হয়েছে,শুধু ইসলাম ধর্মের রক্তের বিনিমিয়ে এদেশ স্বাধীন হয় নাই।’

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, গাইবান্ধা ইউপির চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ