বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

টিকা নেয়ার সময় আমার কথা মনে রাখবেন: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের টিকা নেয়ার সময় আশা করি সবাই আমার কথা মনে রাখবেন। কারণ, আমি প্রেসিডেন্ট না থাকলে এই টিকা আপনাদের পাওয়া সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে এক কোটি টিকা সংগ্রহের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এরপরই ট্রাম্প এক বিবৃতিতে এ কথা জানান।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭২১ জন। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৯০২ জন।

২০২০ সালের গত ডিসেম্বর মাস থেকে দেশটিতে টিকা কার্যক্রম শুরু হয়। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই জো বাইডেন ব্যাপক টিকাদানের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার কর্মসূচি ঘোষণা করেন। তবে ট্রাম্পের দাবি, টিকা কার্যক্রমের কৃতিত্ব শুধুই তার।

যদিও করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সময়ে উদ্ভট কথাবার্তা বলেছেন ট্রাম্প। তিনি এটিকে সাধারণ ফ্লু হিসেবে উড়িয়ে দিতে চেয়েছেন। নিজেও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ