বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

টাঙ্গাইলে স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে স্ত্রীর যৌতুক মামলায় জাফর ইকবাল নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলি আদালতের হাকিম মনিরা সুলতানা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, জাফর ইকবাল ময়মনসিংহ পুলিশ লাইন্সের নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুস সামাদ সরকারের মেয়ে সোনিয়া আক্তারের সাথে একই এলাকার মকবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য জাফর ইকবালের সাথে ২০১৪ সালের ২ জানুয়ারি বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযুক্ত পুলিশ সদস্য মাদক সেবন করেন বলেও মামলায় উল্লেখ করেছেন তার স্ত্রী।

এছাড়াও অভিযুক্ত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয় দেখানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ না করার হুমকি দিতেন। পরে ২০২০ সালের ২১ ডিসেম্বর জাফর ইকবালের স্ত্রী সোনিয়া আক্তার আদালতে মামলা করেন।

পরে বৃহস্পতিবার জাফর ইকবাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ