শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

লামায় বন্যহাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গরুরলোডা এলাকার মোস্তফা গ্রুপের রাবার বাগানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নারী হাজেরা বেগম (৪২) গরুরলোডা এলাকার নুরু মিয়ার স্ত্রী ও গণি হাজীর ছোট বোন।

সূত্রে জানা যায়, হাজেরা বেগম মোস্তফা গ্রুপের রাবার বাগানের অফিসে রান্নার কাজ করত। সকালে হাজেরা বেগম কাজে যাওয়ার সময় বাগানে অবস্থান করা বন্য হাতির সামনে পড়ে যায়। ফলে বন্য হাতি হাজেরা বেগমকে আছড়িয়ে গুরুতর আহত করে। পথচারী কয়েকজন দেখতে পেয়ে তার স্বজনদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মুহা. হারেচ মিয়া বলেন, হাতির আক্রমণে মহিলার মৃত্যুর বিষয়টি আমি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, লামা থানা ও আজিজনগর চেয়ারম্যানকে জানিয়েছি।

আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন, হাতিগুলো এখনও এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যেকোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।

লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মুহা. খাইরুল আলম বলেন, আজ (বুধবার) ভোরে বন্য হাতির একটি দল গরুরলোডা গ্রামের পাহাড়ি এলাকায় হানা দিয়ে কয়েকটি বসতঘর নষ্ট করে। এ সময় হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। হাতির দলটি বর্তমানে ওই পাশের পাহাড়ে অবস্থান করছে। নিহত নারীর পরিবারকে সরকারী বিধি মোতাবেক বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ