শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচনী প্রচার করতে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় চার-পাঁচজন মানুষ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

এতে মমতার মাথা, কপাল এবং পায়ে আঘাত লেগেছে। পরে প্রচারণা বন্ধ রেখে কলকাতায় ফিরিয়ে নেওয়া হচ্ছে তাকে। পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করছিলেন তিনি। সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ এসেছে।

আনন্দ বাজারের খবরে বলা হয়, ভিড়ের মধ্যে আকস্মিক ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। এতে কপালে ও মাথায় আঘাত লাগে তার। এছাড়া পায়েও ব্যাথা পান তিনি। ঘটনাস্থলে তখন কোনো পুলিশ সদস্য ছিল না বলে অভিযোগ করেছে তৃণমূল। পরে দেহরক্ষীরাই তুলে গাড়িতে নিয়ে যান মমতাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ