রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আল্লামা আবুল কাসেম রহ. এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আহমেদ সিদ্দিকী: আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর জামাতা আল্লামা আবুল কাসেম রহ. এর মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) বাদ আছর চট্টগ্রাম পতেঙ্গা হযরত খিজির আ. কমপ্লেক্সে আল্লামা আবুল কাসেম রহ. এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার বলেন, আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আবুল কাসেম রহ. ছিলেন একজন সহজ, সরল এবং বহু গুণে গুণান্বিত আলেম। হুজুরের মৃত্যুতে কওমী অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। ইলমী কাননের এক উজ্জল নক্ষত্রের চির বিদায়ে আমি এবং আমার পরিবার গভীরভাবে শোকাহত।আমারা পাঁচ ভাই হযরতের ছাত্র।আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

শিক্ষা পরিচালক মাওলানা আনাছ আনোয়ার বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না- হুজুর না ফেরার পথে পাড়ি জমিয়েছে।মাদরাসায় পড়াকালীন হযরতের সংস্পর্শে কাটানো মুহুর্তগুলো বার বার মনে পড়ছে। আল্লাহ হজুরের সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নিন।

উল্লেখ্য, আল্লামা আবুল কাসেম ছিলেন চট্টগ্রাম মদুনাঘাট ইউনুছিয়া মাদরাসার দীর্ঘ দিনের নাজেমে তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস। তিনি সুনামের সাথে হাদিসের দরস দিয়েছেন। গড়ে তুলেছেন হাজার হাজার দক্ষ আলেম। যারা ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিয়োজত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ