শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

শ্রীমঙ্গলে আগুনে ৮ ঘর পুড়লেও অক্ষত কোরআন শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম ।।
মৌলভীবাজার থেকে>

মৌলভীবাজারের শ্রীমঙ্গল লালবাগ এলাকায় ৮টি ৮টি ঘর আগুনে পুরে ঘর ও আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ দুটি অক্ষত রয়েছে।

গত রোববার ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
হবে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান সুত্রে জানা যায় তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এদিকে ঘরের ভিতরে গুণগত মানের ফার্নিচার, টিভি, ফ্রিজ সহ দামী জিনিসপত্র একেবারে পুড়ে ছাই হয়ে যায়৷ পাশাপাশি ঘর গুলোতে বইখাতা কাঠের তৈরি রেহেল পুড়ে গেলেও কোরআন শরীফ অক্ষত আছে। কোরআন শরীফের কোন অক্ষরও পুড়েনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ বলেন, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার রক্ষাকারী। মানুষের ঈমান আমল নষ্ট হতে চলেছে। এখনই আল্লাহর দেয়া বিধান মেনে চলে ঈমান আমলকে মজবুত করা প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ