শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

শতবর্ষী আলেম ও হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলিফা মাওলানা মুমিন উল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা শতবর্ষী আলেম মাওলানা মুমিন উল্লাহ নোয়াখালীর সোনাইমুড়িতে মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার রাত ১২টায় তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য ভক্ত-মরিদ, ছাত্র ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মাওলানা মুমিন উল্লাহ দীর্ঘ সাত-আট মাস যাবৎ বার্ধক্য জনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। আজ বাদ জোহর নামাজে জানাজার পর লক্ষ্মীপুর পারিবারিক কবরে তাকে দাফন করা হয়।

হযরত মাওলানা মুমিন উল্লাহ রহ. ১৯২১ সালের জানুয়ারি মাসে, লক্ষ্মীপুর জেলার মান্দারী মোহাম্মাদুল্লাহ পাটোয়ারী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব হাজী আব্দুল মজিদ ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ব্যক্তি। হাজী আব্দুল মজিদ সাহেব হজের সফরে ইন্তেকাল করেন এবং তাকে জেদ্দায় দাফন করা হয়।

হযরত মাওলানা মুমিন উল্লাহ রহ. প্রাইমারি ও মক্তবের শিক্ষা নিজ এলাকাতেই সম্পন্ন করেন। পরে নোয়াখালী টুমচর সরকারী মাদরাসা থেকে দাখিল পাশ করার পর নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদরাসায় ভর্তি হন এবং সেখান থেকে জামাতে উলা সম্পন্ন করার পর ২২ বছর বয়সে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে ভারতের দেওবন্দ মাদরাসায় যান।

ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস তিনি দারুল উলুম দেওবন্দেই সম্পন্ন করেন। সেখানে তিনি বিশ্ববরেণ্য আলেম হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী রহ. ও আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর নিকট বোখারী শরীফসহ অন্যান্য হাদিস গ্রন্থ অধ্যয়ন করেন।

দেশে ফিরে আসার পর তিনি বর্তমান চাঁদপুর জেলার অন্তর্গত ওয়ারুক সরকারী মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এখানে ক্রমাগত ছয় বছর শিক্ষকতা করার পর তিনি বাংলাদেশের প্রখ্যাত দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান উজানী মাদরাসায় সিনিয়র শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে তিনি উজানীর পীর মাও. মোবারক করীম সাহেব রহ.-এর বোনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন।

এর কিছুদিন পরই তিনি আমীরে শরীয়ত আল্লামা মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর খেলাফত লাভ করেন। হাফেজ্জী হুজুর রহ: এর প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই- ইশাআতুল উলুম লুধুয়ার প্রায় ২৪ বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।

পরে তিনি দেশের বিভিন্ন স্থানে মাদরাসা-মক্তব স্থাপনের কাজে আত্মনিয়োগ করেন।