শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মঞ্চে বক্তব্য দেয়া নিয়ে দু গ্রুপের হাতাহাতি, আওয়ামী লীগ নেতাসহ আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৭ মার্চের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র খোকন ও ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন লিপটনের হাতিহাতির ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক গাজী হানিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল, সারোয়ার, ছাত্রলীগসহ ১২ জন আহত হয়েছেন।

রোববার রাতে সোনাগাজী জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দলীয় সূত্র ও থানা পুলিশ জানায়, ৭ মার্চের আলোচনা সভায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে শুরু হয়। সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন ও পৌর মেয়র রফিকুল ইসলামের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সোনাগাজী আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক জানান, সভার শেষ দিকে বক্তব্য দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান লিপটনের নাম ঘোষণা করা হয়। এ সময় মেয়র খোকন ক্ষিপ্ত হয়ে লিপটনকে ধাক্কা দেয়। বিষয়টি টের পেয়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও মিছিল-পাল্টা মিছিলের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ জন আহত হন।

সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় এখনও লিখিত অভিযোগ কোনো পক্ষই দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র খোকন ঘটনাটি অস্বীকার করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ