শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

দিল্লিতে মা-বাবার কবর জিয়ারত করলেন শাহরুখ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন অভিনেতা শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি উঠে আসে। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে মা-বাবাকে নিয়ে কথা বলতে দেখা যায় শাহরুখকে। অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশোয়ার থেকে ভারতে এসেছিলেন। শাহরুখের বয়স যখন ১৫ বছর, ক্যান্সারে বাবাকে হারান তিনি। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯০ সালে কিং খানের মাও এই পৃথিবী ছেড়ে চলে যান।

মা-বাবার চলে যাওয়া সে সময় মেনে নিতে পারেননি তিনি। জীবনে তার যে শূন্যতা তৈরি হয়েছিল, অভিনয়ের মাধ্যমে তিনি তা পূরণ করতে চেয়েছিলেন। তখনই বড় পর্দায় অভিনয়ের সুযোগ আসে তার। তাই অভিনয়কে শাহরুখ নিছক অভিনয় হিসেবে দেখেন না। এই পেশা তার অনুভূতি প্রকাশ করার মাধ্যমও বটে।

শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ