শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

যশোর রেল স্টেশন মাদরাসায় মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে >

যশোর রেল স্টেশন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ রোববার অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সাভার জামিয়া ইসলামিয়া শায়খুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঢাকা ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম ও সাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি নুরুল আমিন খুলনা, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা আহমাদুল্লাহ মাওলানা আব্দুস সামাদ।

এদিকে যশোর জেলা ইমাম পরিষদ, যশোর জেলা ফতোয়া বোর্ড ও যশোর জেলা কওমি মাদরাসা পরিষদের সমন্বিত উদ্যোগে বিকাল সাড়ে ৩টা থেকে ''প্রজেক্টর এর সাহায্যে তথ্যভিত্তিক কাদিয়ানী ফেতনার স্বরূপ'' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন খতমে নবুওয়াত মারকাজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম মাওলানা শুয়াইব ইব্রাহিম।

মাহফিলে সভাপতিত্ব করবেন যশোর জেলা ইমাম পরিষদ এর সভাপতি, অত্র জামিয়ার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

কাদিয়ানী ফেতনার স্বরূপ শীর্ষক সেমিনার ও মাহফিল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, যশোর জেলা ফতোয়া বোর্ড এর সভাপতি মুফতী মুজিবুর রহমান, যশোর জেলা কওমি মাদরাসা পরিষদ এর সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান।

-এএ