শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মর্টার দিয়ে ৩ নিরীহ ফিলিস্তিনি জেলেকে হত্যা করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ গাজার পানিসীমায় ফিলিস্তিনিদের মাছ ধরার একটি ট্রলারে মর্টার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে তিন ফিলিস্তিনি জেলে শাহাদাৎবরণ করেন। খান ইউনুস এলাকার পানিসীমায় মাছ ধরার সময় তারা হামলার শিকার হন।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (রোববার) সকালে এ ঘটনা ঘটে।

এর আগেও বহুবার গাজার নিরীহ জেলেদের ওপর হামলা হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। এ ধরণের হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি জেলে হতাহত হয়েছেন। গত গ্রীষ্ম থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দীর্ঘ ১৪ বছরের কঠোর অবরোধের কারণে এমনিতেই গাজার মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছেন।

সেখানকার অনেক পরিবার বংশানুক্রমে মাছ ধরার ওপর নির্ভরশীল। সাগরে মাছ শিকার ও তা বিক্রি করেই তারা জীবন নির্বাহ করে থাকেন।
দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যেকোনোভাবেই নিশ্চিহ্ন করার যে চেষ্টা চালিয়ে আসছে জেলেদের হত্যাও তারই অংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ