শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তুরস্ককে পরাশক্তি বানাতে আমরা বদ্ধপরিকর: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ শুধু নিজেদের অধিকার ও ভূমি রক্ষা করতে চায়, এর বাইরে অন্য কোনো সুপ্ত অভিপ্রায় তাদের নেই।

গতকাল শনিবার ব্লু হোমল্যান্ড ২০২১ শীর্ষক কৌশলগত এক সামরিক অনুশীলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট আরো বলেন, গৌরবের বিষয় হলো- তার দেশ অভ্যন্তরীণভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে। আমাদের নৌবাহিনী অভিজ্ঞতা, শৃঙ্খলা, যোগ্য কর্মী এবং দায়িত্ব পালনে সাফল্যের মাধ্যমে দেশকে গর্বিত করেছে।

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, আমরা পূর্ব ভূমধ্যসাগরে এই নৌবাহিনীর মাধ্যমে তুর্কি জাতি এবং তুর্কি সাইপ্রিয়টদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি।

উল্লেখ্য, গত বছর পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের এবং তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে গ্যাস অনুসন্ধানের জন্য কয়েকটি অনুসন্ধান জাহাজ পাঠায় আঙ্কারা।

রজব তাইয়্যেব এরদোগান বলেন, আমরা ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের ১৩০টিরও বেশি নৌ প্লাটফর্ম রপ্তানি করেছি। যা আমাদের শিপইয়ার্ডে তৈরি।

তিনি জানান, তুরস্ক বিশ্বের ১০টি দেশের একটি, যারা যুদ্ধজাহাজের নকশা, তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। অন্যান্য ক্ষেত্রের মতো নেভাল ওয়ার্ল্ডেও তুরস্ককে পরাশক্তি বানাতে আমরা বদ্ধপরিকর। তুরস্কের প্রতিরক্ষা রপ্তানির কথা উল্লেখ করে তিনি বলেন, তারা এ খাতে রপ্তানি ২৪৮ মিলিয়ন ডলার থেকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। আমাদের মিলিটারি শিপবিল্ডিং ইন্ডাস্ট্রির সক্ষমতার কথা এখন সারাবিশ্ব জানে, বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ