বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক সচিব আব্দুল লতিফ মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের সাবেক ভারপ্রাপ্ত সচিব মুহা. আবদুল লতিফ (৭৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার ভোর ৬টায় তিনি রাজধানীর শ্যামলীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কল্যান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মরহুমের জামাতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধারক প্রকৌশলী (যান্ত্রীক) আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘কর্মজীবনে আব্দুল লতিফ হবিগঞ্জ, মাগুরা ও সিলেট জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে সর্বশেষ ২০০৩ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে তিনি অবসরে যান। তিনি এলাকায় ডিসি লতিফ নামে পরিচিত।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ