শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুলসংলগ্ন বিল্ডিংয়ের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের হলিক্রিসেন্ট স্কুলসংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, দগ্ধ মা ও দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদের শরীরে ৫০ ভাগের বেশি দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ