শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কারখানায় আগুন, দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানায় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

আজ শনিবার (৬ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত মাসুদ সিকদার ঢাকার দোহারের কুশনহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে। তিনি ওই কারখানায় দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করতেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ মাহফুজ জানান, সকাল ১০টার দিকে ওই গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন আহত এবং অসুস্থ হলে তাদের উদ্ধার করে ময়মনসিংহ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এসময় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কয়েকজন আহত হওয়ার খবর পেলেও কেউ মারা গেছেন কি-না তা তিনি নিশ্চত নন বলে জানান।

গাজীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে মাসুম শিকদার নামে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

-এটি