শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

খেলাফত মজলিস নেতা ডা. নজরুল ইসলাম খান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
সিলেট থেকে>

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের বিশিষ্ট শিশু সার্জন , সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়ান ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার সকালে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ব্রেইন স্ট্রোক করে প্রায় এক বছর ধরে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। কুমিল্লার দ্বেবিধার উপজেলার পাইকশাইড় গ্রামের সন্তান ডাঃ নজরুল মৃত্যুকালে মা , স্ত্রী , ২ পুত্র ও ১ কন্যা , ৫ বোনসহ অসংখ্য আত্মীয় – স্বজন রেখে গেছেন। তাঁর পুত্র নাহিদ আনোয়ারও একজন চিকিৎসক। আজ বাদ জুমআ’ হাওয়াপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ স্বজনরা দ্বেবিধার নিয়ে যান এবং সেখানে নিজ গ্রামেই তাঁকে দাফন করা হবে।

জানাজায় ইমামতি করেন হাওয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম। জানাজা শেষে হাওয়াপাড়াস্থা তাঁর বাসভবন আর্ক হোমস এর গ্রাউন্ড ফ্লোরে কিছু সময়ের জন্য রাখা হলে মরহুমের লাশ এক নজর দেখার জন্য শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শোকাহত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়। এখানে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত শেষে তার লাশবাহী গাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জামেয়া নূরীয়া ইসলামিয়া ভর্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ।

জানাজার নামাজ এবং পরবর্তী দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ সাখাওয়াত হোসাইন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আখলাক আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মহিউদ্দিন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক তারেক আজাদ, উলামা পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মুহিবুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আলী, সিলেট জেলা সভাপতি মাওলানা মোশাহিদ আলী, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, ডাঃ শাহিদ আহমদ, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুল হান্নান তপাদার, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হান্নান, মাওলানা রওনক আহমদ, জেলা সহসভাপতি মাওলানা মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মহানগর সহসভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ একরামুল হক, কে এম আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নেহাল আহমদ, মহানগর সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, কাজির বাজার মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা মুশফিকুর রহমান মামুন, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফকরুল ইসলাম, সিলেট মহানগর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিল সহ সংগঠনের নিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ