শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ওপর গুলি অব্যহত, একদিনে নিহত ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিক শাসনের প্রতিবাদে মিয়ানমারের বিভিন্ন শহরে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর বুধবার আবার গুলি চালিয়ে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

এ দিনটিকে রক্তক্ষয়ী দিন হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে তিন শতাধিক মানুষকে। এক মাসের চলমান বিক্ষোভে এক দিনে নিহতের সংখ্যা এটাই সর্বোচ্চ। এ তথ্য জানায় বিবিসি।

মিয়ানমারে জাতিসংঘের রাষ্ট্রদূত ক্রিস্টিন শরণার বার্জারার বলেছেন, মিয়ানমারে একটি মর্মান্তিক ফুটেজ পাওয়া গেছে। এখন পর্যন্ত ৫০ জন বিক্ষোভকারী মারা গেছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। মেডিকেল কর্মীদের মারধর করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে রাস্তায় দাঁড় করিয়ে আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার ও লাইভ বুলেট দিয়ে গুলি চালায়।

গত এক মাসের বিক্ষোভে ৫০ জনের বেশি মানুষকে হত্যা ও দেড় সহস্রাধিক মানুষকে আটক করেছে সেনা-পুলিশ। এদিকে বিক্ষোভরত মানুষের বিরুদ্ধে হত্যা-নিপীড়ন বন্ধে সেনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় এই দমন পীড়নের নিন্দা জানিয়ে আসছে। তবে মিয়ানমার সেনাবাহিনী এসব উপেক্ষা করে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

১ ফেব্রুয়ারি সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর প্রথমেই বিক্ষোভে ফুঁসে উঠেছিল মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন। সেখানেই সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে। গতকাল শহরের রাস্তায় হাজারো বিক্ষোভকারী নেমে এলে তাদের ওপর গুলি চালায় সেনা-পুলিশ।

গতকাল নিরাপত্তা বাহিনী নির্বিচারে শক্তি প্রয়োগ করায় রক্তে রঞ্জিত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সেখানে সেনাবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে কমপক্ষে সাতজনকে হত্যা করেছে পুলিশ। শহরের উত্তরাঞ্চলে সন্ধ্যার দিকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাদের ওপর গুলি চালানো হয়।

একজন চিকিৎসক এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, একজন বিক্ষোভকারীকে সরাসরি বুকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অপর একজন ১৯ বছর বয়সী তরুণী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ