শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৫৭ লাখেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৫৭ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৭১ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭১ হাজার ৬৬৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৫২৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬৫২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৪৭১ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৭ লাখ ২২ হাজার ২২১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪০২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ