বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও ৬১৪ আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৪৭ হাজার ৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৩৬ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন করোনা থেকে সুস্থ হলো।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ বুধবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৭টি ল্যাবে ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৪৫৮টি। এ পর্যন্ত দেশে মোট ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃতের মধ্যে পুরুষ চারজন ও নারী একজন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে ছয় হাজার ৩৭২ জন এবং নারী দুই হাজার ৫৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজনই ষাটোর্ধ্ব। এ ছাড়া মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ