সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

যারা দ্বীনের ক্ষতি করতে চাইবে ইসলামের সৈনিকরা তাদের প্রতিহত করবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক: মাওলানা মামুনুল হক বলেছেন, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে ইসলামের সৈনিকরা সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে; ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষী যারাই আল্লাহ, আল্লাহর রাসুল সা. ও দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে তারা ধ্বংস হয়েছে। কিন্তু আফসোসের বিষয়; ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে দেশে কিছু সংখ্যক বিপদগ্রস্ত লোক না বুঝে আলেম-ওলামা, মসজিদ মাদরাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষার বলতে চাই তোমরা সঠিক পথে ফিরে এসো নতুবা দেশের শীর্ষস্থানীয় হক্কানী আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করলে পালাবার পথ পাবে না।

মঙ্গলবার (২ মার্চ) সিলেটের বালাগঞ্জের গহরপুরের হযরত শাহ সুলতান (রহ.) সমাজকল্যাণ পরিষদের তাফসিরুল কোরআন মাহফিলে বিশাল জনতার উপস্থিততে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হযরত শাহ সুলতান (রহ.) দ্বিপাক্ষিক মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রেজওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে ও হযরত শাহ সুলতান (রহ.) সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নুমানুল হক চৌধুরীর পরিচালনায় মাহফিলে তাফসির পেশ করেন, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা হাসান জামিল, মুফতি হাবিবুল্লা মাহমুদ ক্বাসেমী, মুফতি শাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), মাওলানা আব্দুল হাই বাহুবলী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ