শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

জনসনের এক ডোজের ভ্যাকসিন অনুমোদন দিলো এফডিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে এফডিএ গঠিত ২২ সদস্যের কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা টিকার এক ডোজ কার্যকর ও নিরাপদ বলে তা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল।

ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা, সাধারণ ফ্রিজে রাখলেই হয়।

নিজেদের টিকার পরীক্ষা দেখে জনসন অ্যান্ড জনসনের দাবি- আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে এটি করোনার খুব খারাপ ধরনকে মোকাবিলা করতে পারে। ভাইরাসের নতুন ধরনগুলোর ক্ষেত্রে এই ভ্যাকসিনের সাফল্যের হার ৮৫ শতাংশ। তবে সাধারণ করোনা ঠেকানোর ক্ষেত্রে সাফল্যের হার ৬৬ শতাংশ।

চলতি বছর বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস প্রতিরোধক ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ