শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, আক্রান্ত ৩৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

দেশে মোট পাঁচ লাখ ৪৬ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৫টি ল্যাবে ১৩ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫৬৬টি। এ পর্যন্ত দেশে মোট ৪০ লাখ ৪৪ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন আটজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ছয়জন ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ছয় হাজার ৩৫৯ জন এবং নারী দুই হাজার ৪৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং বাকি চারজন ষাটোর্ধ্ব। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন ও চট্টগ্রাম বিভাগে তিনজন। সবাই হাসপাতালে মারা গেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি