শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মরহুম সৈয়দ ফজলুল করীম রহ. কবর জিয়ারতে লাখো মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান।।
চরমোনাই ময়দান থেকে>

বিশ্বের অন্যতম তৃতীয় বৃহৎ মুসলিম জমায়েত চরমোনাই’র ফাল্গুনের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হয়েছে (২৪ ফেব্রুয়ারি) বুধবার। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়।

লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মুখরিত কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক চরমোনাই ময়দান মাহফিল সরেজমিন করে দেখা যায় আল্লামা সৈয়দ ফজলুল করিম রহ. এর কবরের পাশে লাখো মানুষ জিয়ারত করতে। জিয়ারতরত কয়েকজনকে চরমোনাই ময়দানে আসার কারণ জানতে চাইলে তারা জানান রুহের খোরাক ও আমলের স্পৃহা তৈরি করতে এবং নিজেকে নিজের নফসকে পরিশুদ্ধ করতে এসেছেন।

কিশোরগঞ্জ থেকে আগত সোহান আলী জানান; প্রতি বছরই ভিন্ন আমেজ উৎসাহ ও উদ্দিপনা নিয়ে এই মাহফিলে আসি।।এখানে এসে লাখো লাখো মানুষের ভিরে নিজেকে ঠিকিয়ে রাখতে কষ্ট হয়। তবুও আসি। দিলে ইবাদতের জজবা তৈরি হয়। আত্মার খোরাক পাই।

রাঙামাটি থেকে আগত কুতুব মিয়া জানান এ বছর আমি নতুন এসেছি। আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ইনশাআল্লাহ প্রতিবছরই আসব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ