শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বিষাক্ত রসায়নিক ঢেলে নষ্ট করে দেওয়া হলো ফিলিস্তিনিদের পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

বিষাক্ত রসায়নিক পদার্থ মিশিয়ে ফিলিস্তিনিদের পান ও জমিন সিঞ্চনের পানি নষ্ট করে দেওয়া হয়েছে৷ রসায়নিক পদার্থের বিষাক্ত প্রতিক্রিয়ায় পানির সাভাবিক রঙ বদলে গিয়ে লাল নীল ও খয়েরি রঙে রূপান্তরিত হয়৷ পানি বিষাক্ত হওয়ায় ফিলিস্তিনিরা চরম পানি সংকটে ভুগছে বলে গত রবিবার (২১ফেব্রুয়ারি) এ্যারাবিক অরটি ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে পানির চিত্রগুলো ফুটে ওঠেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ী ঝর্ণা বেয়ে আসা পানিগুলো বিভিন্ন রঙে প্রবাহিত হচ্ছে৷ যার মধ্য থেকে একটি নালার পানি একেবারে রক্তের মতো লাল দেখাচ্ছে৷ ভিডিওটি ফিলিস্তিনের অধিবাসী সহ বিশ্ব মুসলিমের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি করেছে৷ সোশ্যাল মিডিয়াগুলোতে নিন্দার ঝড় বইছে৷ এমন ঘৃণিত কাজ ইসরাইলই করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কেননা অঞ্চলটিতে দখলদাল ইসরাইল প্রায়ই নাশকতামূলক কর্মকাণ্ড চালায়৷

স্থানীয় সূত্র জানায়, রামাল্লার পূর্বাঞ্চলের ‘ওয়াদি আন-নাব'আর’ ঝর্ণার পানি বিভিন্ন নালা বেয়ে “ওয়াদি কারাওয়াত বনি যায়েদ” নামক গ্রাম ও সেখানকার কৃষী জমীনগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হতো৷ এবং পার্শ্ববর্তী গ্রামের জমীগুলোর দিকে এর পানির প্রবাহ ও অব্যাহ ছিলো৷ গ্রামের লোকেরা এই পানি পান করতো এবং তাদের ক্ষেত সিঞ্চন করতো৷

এদিকে, গতকাল শনিবার কারাওয়াত বনি জায়েদের গ্রাম কাউন্সিল নিজস্ব ফেসবুক পেজে একটি বিবৃতিতে জানায়, বর্তমান যেই পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে, তা রসায়নিক পদার্থ ঢেলে পানি বিষাক্ত করে দেওয়ার কারণেই ঘটেছে৷ ফলে গ্রামের অধিবাসিরা মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যে বিষাক্ত পানির প্রাভাবটা নালার পাশের গাছগুলোতে পরিলক্ষিত হচ্ছে৷ দেখা যাচ্ছে বেশকিছু গাছের পাতা কেমন চুপসে গেছে৷

কাউন্সিলটি এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলে, ঘৃণীত এই কর্মকাণ্ড আইনের সকল মানদণ্ডে অবশ্যই নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য অপরাধ৷ আমরা গ্রাম কাউন্সিলের সরকারী কর্তৃপক্ষকে এই নাশকতার বিরুদ্ধে অতিসত্বর আইনী পদক্ষেপ নেওয়ার জোর আবেদন জানাবো৷ এবং গ্রামবাসীর জন্য স্বচ্ছ নির্মল পানির ব্যবস্থা করতে আহ্বান জানাবো৷ যাতেকরে সবাই পরিবেশ দূষণ ও এই ক্ষতির প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে পারে৷

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী “মাই আল-কাইলা” এই ঘটনার নিন্দা জানিয়ে তার ফেসবুক পেজে লিখেন, এটা একটা ঘৃণ্যতম হস্তক্ষেপ৷ এমন একটি সময় আমাদের পানিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, যখন আমাদের স্বচ্ছ পানির তীব্র প্রয়োজন৷ তিনি আরো বলেন, গতকাল আমরা স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ একটা দল পাঠিয়েছি৷ তারা পানিগুলোর নমুনা নিবে এবং পরীক্ষা করে দেখবে৷ এবং অপরাধীদের সণাক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে৷ তথ্যসূত্র: ওয়াতন নিউজ, এ্যারাবিক আরটি ডট কম৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ