শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৫২৩ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৪ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ২২জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ