শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

‘বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিজাতীয় আগ্রাসন রোধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সর্বস্তরে বাংলা ভাষা চালু করা এবং সব জনগোষ্ঠীর মাতৃভাষা চর্চার অধিকার রক্ষার দাবি জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সব কার্যক্রমে বাংলা ভাষার চর্চা বাধ্যতামূলক করতে হবে। ভাষার জন্যে জীবনদান বিশ্বের ইতিহাসে এক অন্যন্য ঘটনা। পৃথিবীতে ভাষার অধিকার রক্ষার জন্যে জীবনদানের একমাত্র ঘটনা ৮ ফাল্গুন আত্মদান। তিনি বলেন, ভাষা আন্দোলনের আরেকটি শিক্ষা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা।

যেকোনও অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিজাতীয় আগ্রাসন রোধ করতে হবে। তিনি বলেন. ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

সংগঠনের ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফেজ জয়নুল আবেদীন, ডা. কামরুজ্জামান, এইচ এম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, টিএম মাহফুজুর রহমান প্রমুখ। আলোচনা সভাশেষে ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

কুমিল্লার বাঙ্গরায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত এদিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঙ্গরা বাজার থানা সম্মেলন গতকাল বিকেলে স্থানীয় মা-বাবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম।

থানা সভাপতি ফয়সাল মাহমুদের সভাপতিতে এবং সাখায়েত হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কুিমল্লা উত্তর জেলা দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুমিল্লা উত্তর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওরানা মানসূরুল হক, জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, বাঙ্গারা বাজার থানা সভাপতি মাওরানা দেলোয়ার আমিন, ডা. লুৎফু