শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর জিয়াউল হক মীর। তিনি জানান, দুই পক্ষ বসুরহাটে পাল্টাপাল্টি একই স্থানে সমাবেশ ডাকায় বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা সমাবেশ এই এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রচার করা হয়। রাতে বসুরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশের আহ্বান করেন। পরে একই স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ